অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাফর আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবার চালান, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার শাহপরীরদ্বীপ গোলারচর নাফনদ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি- নিহত জাফর আলম একজন মাদক কারবারি। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত জেবর মুল্লুকের ছেলে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খাঁন জানান, শাহপরীরদ্বীপ গোলারচর নাফনদী সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান প্রবেশ করছে- এমন তথ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিজিবির একটি চৌকষ দল উক্ত এলাকায় অবস্থান নেয়। রাতের অন্ধকারে ৪-৫ জন লোককে একটি নৌকা নিয়ে মিয়ামনার জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে থামার সংকেত দেয়।