অনলাইন ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মো. মোস্তফা নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
সোমবার বিকেলে উপজেলার জৈনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তফা ময়মনসিংহের কোতোয়ালি থানার চরছত্রপুর এলাকার সুন্দর আলীর ছেলে।
 
র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈনা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোস্তফাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুকে করোনা নিয়ে গুজব ছড়ানো পোস্টের স্ক্রিনশটের ১০টি কপি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টের পাঁচটি কপি উদ্ধার করা হয়।
 
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পোস্ট, শেয়ার এবং বিভিন্ন কমেন্টসে গুজব ছড়াতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান মোস্তফা।