গাজীপুরে করোনাভাইরাসে আরো একজন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
গত শনিবার ১১৩ জনের নতুন করে নমুনা ঢাকায় পাঠানো হয়। রোববার পরীক্ষা শেষে একজনের করোনা শনাক্ত হয়। সোমবার সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুয়ায়ী, গত ২৫ এপ্রিল ১১৩ জনের নমুনা ঢাকার পাঠানো হলে পরীক্ষা শেষে গাজীপুরে ১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এরমধ্যে সর্বাধিক ১১৩ জন গাজীপুর সদর উপজেলা ও মহানগরে। দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলা, সেখানে আক্রান্ত ৯০ জন। তৃতীয় স্থানে রয়েছে কাপাসিয়া উপজেলা, সেখানে আক্রান্ত ৭০ জন। এছাড়া কালিয়াকৈরে ৩০ ও শ্রীপুরে আক্রান্ত হয়েছেন ২২ জন।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ২৫ এপ্রিল ১১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে রোববার রাতে ১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গাজীপুরে ৩২৫ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।