অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জে প্রায় ৯শ’ ছুঁয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ১৩ জনসহ এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত ২৮৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৯৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। সুস্থ হয়েছেন ৩০ জন।
৩০ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জের পরিসংখ্যান- ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (শহর, বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকায় সাতজন আক্রান্ত হয়েছেন। কেউ মারা যাননি। এ পর্যন্ত ৫৫৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৮ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ১৮ জন।
নারায়ণগঞ্জ সদর
সদর উপজেলায় (ফতুল্লা থানা, আলীরটেক ও গোগনগর ইউপি) ২৪ ঘণ্টায় ছয়জনের করোনা পজেটিভ এসেছে। কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত ২৫৮ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ১০ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন আটজন।
আড়াইহাজার
২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই। এ পর্যন্ত ২৩ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তিনজন।
রূপগঞ্জ
২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই। এ পর্যন্ত ১৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়েছেন একজন।
সোনারগাঁও
২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই। এ পর্যন্ত ২৬ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
বন্দর
২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই। এ পর্যন্ত ১৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে।