অনলাইন ডেস্ক:: খুলনায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা গেছেন।
ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
তার বাড়ি মাগুরা সদরে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে। এরমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।