কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গোপালগঞ্জ সদর উপজেলার দুটি গ্রাম। বিধ্বস্ত হয়েছে অন্তত ২০টি কাঁচা ঘর। এছাড়া ভেঙে পড়েছে অর্ধশতাধিক মাঝারি ও বড় গাছ।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার করপাড়া ইউপির বলাকইড় ও বনগ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, কয়েক মিনিটের ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে বলাকইড় গ্রামের ১৩টি ও বনগ্রামের ৭টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়ে গেছে। বাড়ি ও সড়কের পাশের অসংখ্য গাছ ভেঙে গেছে। খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে ঘূর্ণিঝড় কবলিত পরিবারগুলো।
গোপালগঞ্জ সদরের ইউএনও মো. সাদিকুর রহমান খান জনান, ক্ষতিগ্রস্ত ঘর মেরামত ও ভুক্তভোগীদের সাহায্য দেয়া হচ্ছে।