নাজমুল হক মুন্না।। প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তৃতি রোধে বরিশালের বানারীপাড়া-উজিরপুরে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন হয়ে পড়া আড়াই হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ধর্মপ্রান মুসল্লীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাদারঅব হিউম্যানিটি শেখ হাসিনার নি্দেশে জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্য নির্বাহী কমিটির সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টন এম মোয়াজ্জেম হোসেনের পক্ষে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। এখনো বানারীপাড়া – উজিরপুরে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণ কার্য ক্রম অব্যাহত রয়েছে। গত সকালে বানারীপাড়ায় উপজেলার বিশারকান্দ, সৈয়দকাঠী. ও উদয়কাঠী ইউনিয়নের অসহায় ৪ শতাধিক মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে দ্বিতীয় দফায় ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। ওই দিন ক্যাপটেন এম মোয়াজ্জেম হোসেনের ভাই সাউথ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার মেহেদী হাসান উপজেলার অাওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এসব ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করেন। এর পর থেকে দু উপজেলার বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে। এ বিষয়ে জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্য নির্বাহী কমিটির সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টন এম মোয়াজ্জেম হোসেন জানান, দীর্ঘ দিন ধরে তিনি উজিরপুর-বানারীপাড়ার মানুষের সেবা করে আসছেন। সামাজিক দ্বায়বদ্ধতা ও মানবিকতার জন্যই তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাড়ান।তিনি বলেন এ মানবিক সহায়তা মাস ব্যাপী অব্যাহত থাকবে। এান বিতরন কাজে অংশ নেওয়া সাউথ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার মেহেদী হাসান বলেন গত ৬ দিনে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার অাওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ইউনিয়নের দু হাজার অসহায় মানুষে মাঝে ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। আগামী দিনগুলোতেও ক্যাপ্টন এম মোয়াজ্জেম হোসেনের পক্ষ থেকে দু উপজেলার অসহায় মানুষের মাঝে ত্রান ও ইফতার সামগ্রী প্রদান অব্যহত থাকবে।।