এম,লোকমান হোসেন:: বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) করোনা ভাইরাসের এই কঠিন দিনগুলোতে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘জাগ্রত হৃদয় সংগঠন ‘। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩০ টি নিম্ন অায়ের ও অসহায়-দুস্থ পরিবারে মাঝে সংগঠনটি গত১৬ মে ইফতার ও ঈদের দিনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। উপহার সামগ্রীর ভিতর রয়েছে ছোলা বুট, পেঁয়াজ, তেল,মুড়ি,ট্যাংক,চিনি, সেমাই ও দুধ। করোনা পরিস্থিতি থেকে বাঁচতে দেশ ব্যাপী চলছে লকডাউন।

যার ফলে অনেক অসহায় ও দুস্থ মানুষ অনাহারে দিন যাপন করছে। পবিত্র মাহে রমজান মাসে দু, মুঠো ভাত খেয়ে রোজা রাখলেও ইফতারিতে পানি ছাড়া কিছুই জুটছে না এবং ঈদের দিনেও ভালো একটা খাবার রান্না করার মতো সমর্থ ও তাদের নেই। এমন পরিবারের মাঝে চলে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন। স্বাস্থ্য বিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনটি এ উপহার সামগ্রী পৌঁছে দেয়। উপহার সামগ্রী বিতরণে ছিলেন সংগঠনের সদস্য মোঃ আলী আজগর, মোঃ শিহান, মোঃ রিপন, মোঃ আরিফ, মোঃ ফারুক,মোঃ সোহেল ও মোঃ রফিক প্রমুখ। সংগঠনের সদস্য সোহেল সাংবাদিককে জানান, অামরা সবাই শিক্ষার্থী।করোনা পরিস্থিতিতে নিজেদের পকেট খরচ কমিয়ে সঞ্চিত অর্থে দুস্থ ও অসহায়দের এ সহযোগিতা করছি। অন্য সদস্য আলী আজগর বলেন, করোনা দেখিয়ে দিয়েছে অর্থ-বিত্ত অার ঐশ্বর্য কোন কিছুই মানুষকে রক্ষা করতে পারেনা।

মানবিকতার শিক্ষা অামরা এ ঘটনা থেকেই নিতে পারি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী কঠিন এই পরিস্থিতে সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান উল্লেখ্য, চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ২০১৬ ব্যাচের বেশ কিছু শিক্ষার্থীরা গঠন করেছিল এই মানবিক ও সামাজিক সংগঠন “জাগ্রত হৃদয় সংগঠন”। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় এই সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে বিভিন্ন উৎসবকালীন সময়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।