বরিশাল জেলার ১০ উপজেলায় ১ হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আশ্রয়কেন্দ্রগুলোতে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, এরইমধ্যে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বেশ কয়েকটি সভা করেছে। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নেও মাঠপর্যায়ে কাজ চলমান রয়েছে।

সাইক্লোন শেল্টারের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার, সাইক্লোন শেল্টারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং জেলার সব স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া মাঠে থাকা বোরো ধান দ্রুত কেটে ফেলার ব্যবস্থা করা এবং প্রয়োজন হলে তাদের ধান কাটতে সহযোগিতা করা, রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা এবং জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলার কাজ চলমান রয়েছে।