বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে কলসকাঠী বাজারে মতিউর রহমান (৬০) নামে এক কাপড় ব্যাবসায়ীর রিপোর্ট পজেটিভ এসেছে। সে বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎস্যাধীন আছে।
কলসকাঠী বন্দরে ঐ দোকান সহ মোট ৬০ দোকান ও দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রসাশন।

অপরদিকে কয়েকদিন আগে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে রিয়াজ গাজী নামে এক যুবক করোনা আক্রান্ত হয়। সে বর্তমানে বাড়িতে আছে। তার আবস্থা আগের চেয়ে ভালো।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় তার ব্যাক্তিগত ফেসবুকে স্টাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যান্ত আক্রান্ত ব্যাক্তির বাড়ি ও আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে।