আপডেট নিউজ: গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৯ জনে। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুর সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গাজীপুরে নতুন করে ৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।তাদের মধ্যে গাজীপুর সদরে ৫৬ জন, কালীগঞ্জে ২ জন ও শ্রীপুরে ৩ জন।গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুর জেলার ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজেটিভ ফল পাওয়া গেছে।