চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি: চরফ্যাশনে জনতা রোডে অবস্হিত অধ্যাপক আবদুর রব প্লাজার মালিক এ্যাডভোকেট মেহেদী হাসান রনভীর ছোট ভাইর তানভীরের কাছে তারই ভাড়াটিয়া শামীমের ছোট ভ্রাতা কর্তৃক চাঁদাদাবির ঘটনায় প্রশাসনের আইনানুগ ব্যবস্হা গ্রহনের আগেই পুলিশ হয়রানী ও আটকের ভয়ে ভাড়াটিয়া দোকান ছাড়তে বাধ্য হয়েছে। আবদুর রব প্লাজার মালিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মেহেদী হাসান রনভী এব্যাপারে সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) ও চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির কাছে তার দোকানের ভাড়াটিয়া ওয়ান ফ্যাশনের মালিক শামিমুলইসলাম (শামীম) ব্যাপারে ভাড়া পরিশোধে তালবাহানা অনৈতিক কথাবার্তার প্রহসন ও কার্যকরি ব্যবস্হাগ্রহনে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, ভাড়াটিয়া শামিমকে দোকানের রুম ছাড়তে মৌখিকভাবে জানালে সে রুম ছাড়তে অপারগতা প্রকাশ করে।সে প্রায়ই সন্ত্রাসীদের ন্যায় আচরন করে।এছাড়াও মার্কেটে ক্রেতা সাধারনের সাথে সন্ত্রাসীমুলক কর্মকান্ডে অন্য ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন। ফলে এ নিয়ে মালিক- ভাড়াটিয়ার মধ্যে তিক্ততার সৃস্টি হয়। এ ব্যাপারে গত বছরের ১৬ সেপ্টেন্বর ভাড়াটিয়া শামিমকে দোকান ছাড়তে ১০৬ ধারা মোতাবেক নোটিশ দেয়া হয়।নোটিশ প্রাপ্ত হয়ে রুম না ছাড়তে তার এক প্রভাবশালী নিকটাত্নীয়ের প্রভাবে সে আরও কঠোর অবস্হান নিয়ে দোকান না ছাড়তে ভিন্ন কৌশল অবলন্বন করে। তারছোট ভ্রাতা রাশেদ গত রবিবার ৭জুন ঘর মালিক রনভীর ছোটভাই তানভীর কে মোবাইলে হুমকি দেয় শামিমের দোকান ছাড়তে হলে মোটা অংকের টাকা দিতে হবে। রাশেদ কর্তৃক চাঁদাদাবির বয়েজটি মোবাইলে ধারন করে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিনকে অবগত করা হলে তিনি রবিবারেই তাৎক্ষণিক মেসার্স ওয়ান ফ্যাশনে পুলিশ পাঠালে শামিম কৌশলে পালিয়ে যায়।এরপর পুলিশ তার দোকানে তালা লাগিয়ে দেয়।

চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী ও বস্র ব্যবসায়ী সমিতির সম্পাদক শহিদুল ইসলাম দুলালের মধ্যস্হতায় আজ সোমবার শামীমের অপরাধের ক্ষমা প্রার্থনায় তালা খুলে দেয়ার পর রুম ছেড়ে মালিকের কাছে হস্তান্তর করে শামিম। ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে থানায় চাদাদাবির মামলা দেয়া হয়নি। উল্লেখ্য গত দুইবছরের জন্য আবদুর রব প্লাজার ৫নং দোকানটি মেসার্স ওয়ান ফ্যাশনের মালিক শামিমের সাথে দুই বছরের চুক্তিপত্র সম্পাদন হয়।গত৩০ চৈত্র মেয়াদ শেষ হয়েছে।প্রায় দু’মাস অতিবাহিত হলেও শমিম মালিকের দোকান ছাড়ছেনা।অতপর অনেক নাটকের অবসান ঘটিয়ে আজ সোমবার দোকান ছাড়তে বাধ্য হয়েছে আলোচিত বিতর্কিত সেই ব্যবসায়ী শামীম।