নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো প্রদেশে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছে।মঙ্গলবার বিকেলে অই হামলার ঘটনা ঘটে।আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্স জানায়, বোকো হারামের বন্দুকধারীরা মঙ্গলবার দুপুরের দিকে বোর্নো রাজ্যের গুবিও এলাকার ফাদুমা কলোরাম গ্রামে আক্রমণ করে। তারা এসেছিল বিভিন্ন যানবাহন এবং মোটরসাইকেলে করে। এসময় তাদের হাতে ছিল একে-৪৭ রাইফেল। অই অস্ত্রের সাহায্যে তারা গ্রামবাসীদের ওপর গুলি করতে শুরু করে। এতে কমপক্ষে ৬৯ জন প্রাণ হারায়।তারা কেবল হত্যাকাণ্ড চালিয়েই থামেনি। ওই গ্রাম থেকে ১২০০ গবাদি পশু ও উট চুরি করে।একজন স্থানীয় বাসিন্দা এবং সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের (সিজেটিএফ) সদস্য এবং একজন সেনা সদস্য এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানায়, বোকো হারামের গতিবিধির খবর নিরাপত্তা কর্তৃপক্ষে কাছে পাচার করার সন্দেহে বন্দুকধারীরা ওই গ্রামবাসীর ওপর এই ভয়াবহ হামলা চালিয়েছে।সিজেটিএফের যোদ্ধা কচল্লাহ বামু বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি দুর্ভাগ্যজনক দিন।’ তারা এসে আমাদের লোকদের হত্যা করেছে।’তবে নাইজেরিয়ার কোনও সামরিক মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।