আপডেট নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ১৯ হাজার ছুঁইছুঁই করছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৮৯৩ জন। আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৫২ হাজার ৯১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ৩৩ হাজার ৪০১ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৬৬ হাজার ৪০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩০ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ১২৮ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৪৩ জন।
তৃতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৯ হাজার ৭৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন।
এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৩১৯ জনের মৃত্যু ও ১ লাখ ৫৫ হাজার ১৩৬ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৫৭ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।