এম, লোকমান হোসেন, চরফ্যাশন: দৈনিক সংগ্রামের সিনিয়র বিজ্ঞাপন নির্বাহী মোঃ হাবিবউল্ল্যাহ হাবিবের বড় ভগ্নিপতি ও ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান, অধ্যক্ষ মাওলানা আবু ত্যাইয়েব এর ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শহীদুল্লাহ সেলিমের কাকা গজারিয়ার বিশিষ্ট সমাজ সেবক, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল খালেক মিয়া গতকাল সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহিওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ। সব সময় মানুষের সাথে হাসিমুখে কথা বলতেন। কারো উপকার করতেন নিঃস্বার্থ ভাবে। তার মৃত্যুতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি গভীর শোক প্রকাশ করেন।
এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বর্তমান চর উমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানাআবুইউছুফ, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবদুর সাওার, দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা ও চরফ্যাশন প্রেসক্লাবের সদস্য এম লোকমান হোসেন, লালমোহন উপজেলা সংবাদদাতা মাহাবুব আলম, ভোলা সংবাদদাতা ইউনুছ শরীফ প্রমুখ। আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সহিবার ক্ষমতা দান করেন আমিন। ওইদিন বিকেল ৩ টায় তার নিজ বাড়ীর দরজায় কেরামতিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে মাদ্রাসা সংলগ্ন কবরস্হানে তার লাশ দাফন করা হয়েছে।