অনলাইন ডেস্ক: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। তিনি এতদিন বাসায়ই ছিল। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর হাসপাতালে চিকিৱসার জন্য যাচ্ছেন।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রানা দাশগুপ্ত নিজেই করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
চট্টগ্রাম থেকে তিনি বলেন, আমি আশাই করিনি যে আমার করোনা পজিটিভ হবে। শর্দি, জ্বর ছিল। আমি মনে করেছিলাম এটা ফ্লু। কিন্তু বুধবার রাতে আমার রিপোর্ট পজেটিভ আসে। শরীরটা এখন দুর্বল। আমি এখন জিইসি মেডিক্যাল সেন্টারে যাচ্ছি।
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।রানা দাশগুপ্ত একজন বিশিষ্ট আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর।