জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে ২০০ পিচ ইয়াবা নারী কারবারীসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই সোহেলের নেতৃত্বে এএসআই আমিরুল ও এএসআই লাইজুসহ সংঙ্গীয় ফোর্স উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মোকলেছ মৃধার বসতবাড়ীর কাছে পাঁকা রাস্তার উপড় মাদক বেচাকেনার সময় চিহ্নিত মাদক কারবারী কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামের মৃত্যু জাহাঙ্গীর আলমের পুত্র আবুল কালাম আজাদ (৩৪), উপজেলার পূর্বচিলা গ্রামে দেলোয়ার হোসেন মৃধার পুত্র শামীম (৩৮) ও বরিশাল কোতয়ালী থানার কলেজ রোডের বাসিন্ধা মৃত্যু হাবিবুর রহমানের কন্যা নিপু বেগম (২৮) কে আটক করে।

এসময় আকটকৃতদের শরীর তল্লাশী করে তাদের কাছ থেকে বিভিন্ন কালারের ২০০ পিচ ইয়াবা ও নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারীরা ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য আমতলী ও কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কেনাবেচার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

(বুধবার) দুপুরে গ্রেফতারকৃত তিন মাদক কারবারীকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় এক নারী মাদক কারবারীসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত কারবারীদের কাছ থেকে ২০০ শত পিচ ইয়াবা ও নগদ ২২ হাজার উদ্ধার করা হয়েছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।