গৌরনদী প্রতিনিধি।। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ফরিদ উদ্দিন জামে মসজিদ কমিটির সভাপতি জানে আলমে’র মায়ের মৃত্যু বার্ষীকি উপলক্ষে ইউনিয়নের ৫ মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ও নিজ গ্রামে তার মাতার মৃত্যু বার্ষীকি উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে কাপড় বিতরণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নেহাল খাঁন, ফরিদ উদ্দিন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, ক্যাশিয়ার হেলাল মোল্লা, ইমান আলী, নায়েব আলী, সেলিম মোল্লা, রতন খান প্রমুখ।