চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
ভোলা চরফ্যাশনে ভিক্ষুক ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।
আজ রবিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নৌ- বাহিনীর কমান্ডার নুর হোসেন,চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিন মাহমুদ, নৌবাহিনীর লেঃ কমান্ডার আসিফ ইমরান, লেঃ কমান্ডার এবাইদুল ও সিপিও বাবুল হোসেন উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখেই চাল, ডালসহ মেচ, মোমবাতি, গুর চিড়া মুড়ি সহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সকলকে করোনা সংক্রমণ থেকে বাচঁতে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায়ে চলার আহবান জানান ভোলায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার নুর হোসেন।