অনলাইন ডেস্ক: জয়পুরহাটে পিকআপের বডির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৩৭ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাত ৯টার দিকে কালাই উপজেলার পুনট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল কুমিল্লা জেলার ব্রাহ্মপাড়া উপজেলার উত্তর তেতাভূমির মতিন মিয়ার ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোহাইমেনুর রশিদ জানান, অভিনব কৌশলে মাদক পাচারের অভিযোগ পেয়ে র্যাব-৫ এর আভিযানিক দল কালাইয়ের পুনট এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ হেফাজতে নেয়। পরে পিকআপের বডির মাঝখানে কৌশলে রাখা ৩৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফিকুলকে আটক করা হয়। এ ঘটনায় কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।