নিজিস্ব প্রতিবেদক:: বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মহামারি নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, এনজিও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় আজ (২৪জুন) সকাল ১১.০০ ঘটিকায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (CRRIP), LGED এর আওতায় বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ”খয়েরদিয়া মল্লিক বাড়ীর মাটির রাস্তার স্কীম বাস্তবায়নে LCS সদস্যদের মাঝে (কোভিড-১৯ ) করোনা ভাইরাস স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (Hand sanitizer, Mask & Hand gloves) বিতরণ করেন।
বিতরনের সময় এলজিইডি বরিশাল সদর উপজেলার প্রতিনিধি, সিআরআরআইপি (CRRIP) প্রকল্পের কনসালটেন্ট বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।বরিশাল সদর উপজেলার এলজিইডি -ক্রিপ প্রকল্পের এই রকম স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক উদ্যগকে LCS সদস্যগন ও এলাকাবাসী সাধুবাদ জানান এবং উন্নয়ন, দারিদ্র বিমোচন ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকান্ডের জন্য এই প্রকল্প আগামীতেও বাংলাদেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশা করেন।