অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে উপকূলের কাছে নৌকা থেকে ৩০ শিশুসহ প্রায় একশ’ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার হয়েছে।বুধবার স্থানীয় তিন জেলে তাদের উদ্ধার করেছে। নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় উপকূল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে ভাসতে থাকে তাদের নৌকাটি। নৌকাটি দেখতে পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসে জেলেরা।

তাদের নৌকাটি কয়েক সপ্তাহ ধরেই সমুদ্রে ভাসছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন ধরে না খেয়ে আছেন উদ্ধার হওয়া রোহিঙ্গারা। ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পুলিশের ধারণা, মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে তারা নৌকায় করে পালিয়ে যান।