নিজস্ব প্রতিবেদক, ভোলা থেকে : মহামারী করোনা ভাইরাস (কোভিড- ১৯) রোগীর সেবা দিতে আগ্রহী লালমোহনের এ দুজন পরিচিত মুখ। একজন হল লালমোহনের মোঃ ছালাউদ্দিন হাওলাদার অপরজন গাজি প্রেসের সাবেক মালিক রফিক গাজি। তারা সেচ্ছায় করোনা ভাইরাসের আক্রান্ত রুগীর সেবা সহ মৃতদের দাফন কাফনে আগ্রহী। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া করোনা রোগীদের ও মৃতদের প্রতি অবহেলা দেখে তারা মর্মাহত হন। তারা এজাতীয় রোগীদের প্রতি মহানুভবতা দেখাতে আগ্রহ প্রকাশ করেন।
তাদের বক্তব্য হল জন্ম মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যাকে খুসি রোগ দান করেন, সুস্থও করেন আবার কাউকে মৃত্যু দান করেন। করোনায় মৃত ব্যাক্তির সৎকার প্রশাষণ করতে পারলে তাদের স্বজনরা পালিয়ে যাবে কেন। এটা নিছকই মানবতার চরম অবক্ষয়।
তাই মানবিকতার এ ক্রান্তিলগ্নে আমরা উদারতা দিয়ে পৃথিবীতে মানবিকতা টিকিয়ে রাখব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের সেবা চালিয়ে যেতে পারি। আর যেখানে করোনা রোগীর প্রতি অবহেলা হবে সেখানে আমাদের ডাকলে অবশ্যই সাড়া দেওয়া হবে ইনশাআল্লাহ।
যোগাযোগঃ ০১৭৩৬৯৪৭৫৬০ (ছালাউদ্দিন, ডানে)
০১৪০৬৫৮৬৪৭২ (রফিক গাজি,বামে)