গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে শুক্রবার জেলের জালে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।দৌলতদিয়ার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান জানান, শুক্রবার বেলা ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে ফরিদপুরের চরভদ্রাসন এলাকার জেলে নিরঞ্জন হালদারের জালে ২৫ কেজি ৩শ’ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়ে।
মাছটি তার আড়তে আনা হলে তিনি ১৬শ’ টাকা কেজি দরে কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিনি মাছটি ১৭শ’ টাকা কেজি দরে বিক্রি করেন।