নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার প্রধান স্বেচ্ছাসেবক পদে চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক ও  হাজারীগন্জ ইউনিয়নের কৃতি সন্তান  ইয়াহ ইয়া ইসলাম মনির নির্বাচিত হয়েছেন।
গতকাল ভোলা জেলার বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের  প্রধানস্বেচ্ছাসেবক  কালের কন্ঠ ও আজকের বার্তা জেলা প্রতিনিধি সাংবাদিক শিমুল চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে  জানান।      অভিনন্দন –
এদিকে চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক ইয়াহ ইয়া মনিরকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের চরফ্যাশন উপজেলার প্রধান নির্বাচিত করায় ভোলা জেলা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চরফ্যাশনের বিভিন্ন পেশার মানুষ।