চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন সদর থানায় এসআই পনির খানের নেতৃত্বে ৫ জুয়ারিকে আটক করেছে থানাপুলিশ। শুক্রবার (৩জুলাই) রাত ৮টার সময় পৌর ৪ নং ওয়ার্ড মাছবাজার সংলগ্ন পরিত্যাক্ত ভবন থেকে তাদের আটক করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন, পৌর ৪নং ওয়ার্ডের বাসিন্দা মিন্টুর ছেলে মো.নয়ন (২০) ৮নং ওয়ার্ডের বাসিন্দা হানিফের ছেলে খলিল (২০) একই এলাকার নুরু মিয়ার ছেলে সোহাগ (২২) মোতালেব ও (২০) পৌর ৬ নং ওয়ার্ডের জলিলের ছেলে ভুট্ট (২০)। চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, এসআই পনির খানের নেতৃত্বে মাছবাজার এলাকা থেকে ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।