গৌরনদী প্রতিনিধি।। শারিরিক অসুস্থ্যতা নিয়েও নিয়মিত অফিসিয়াল কার্যক্রম চালিয়ে আসা বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, গত ৩০ জুন তিনি গৌরনদী খাদ্য গুদামে যান। সেখান থেকে ফিরে আসার পর ওইদিন তার শরীরে জ্বর ও ব্যাথা অনুভব করে, সাথে সাথে তখনেই বাসায় বসে চিকিৎসা নিয়ে আসছিলেন। গত ২ জুলাই তিনি করোনার সেম্পল দিলে ৩ তারিখে তার করোনা ভাইরাস পজেটিভ ধরা পরে। তিনি নিজবাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন, মহামারী করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ আশায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর নির্দেশে বরিশাল জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা ,ফারিয়া তানজিন এর দেওয়ান বাড়ি রোড ইউসিসি ভবন রোড চালতাতলা উপজেলা ভূমি অফিস,উপজেলা শিক্ষা অফিস সহ জরুরী ভিত্তিতে লকডাউনের ঘোষণা দিয়েছেন, এসময় উপজেলা অফিস দপ্তরী মোহাম্মদ শিপন হাওলাদার উপস্থিত থেকে আশপাশের মানুষ যাতে সতর্ক এবং নিরাপদে থাকে যার জন্য বাঁশ দিয়ে বেড়া তৈরি করে দিয়েছেন।