রেজা হাওলাদার, মুলাদী ।। বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর মাতা জাহানারা বেগম গত ৯ জুলাই বিকাল ৩.১৫ মিনিটের সময় মুলাদী উপজেলা বাস ভবনে মৃত্যুবরণ করেন। মরহুমার রুহের মাগফিরাত কামনায় আজ ১৭ জুলাই শুক্রবার বাদ জুমা উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৬৬৭ টি মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুলাদী বন্দর পূর্ব বাজার বায়তুল জান্নাত জামে মসজিদ (বড় মসজিদে) উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুন নুর এর পরিচালনায় দোয়া মুনাজাতে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, আ’ লীগ নেতা রেজাউল করিম, পাপ্পু , এ্যাড মিজানুর রহমান টিটু, এ্যাড লাবলু, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি অহিদ খান, উপজেলা ছাত্রগীগ যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান ইমাম, মুলাদী বন্দর ব্যবসায়ী বৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লিগন, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, সাংবাদিক রেজা হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।