নিজস্ব প্রতিবেদক।।  দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে মাদারীপুরের কালকিনিতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে কালকিনি যুগান্তর স্বজন সমাবেশ শাখার আয়োজনে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে দৈনিক যুগান্তর-৭১ টিভির কালকিনি উপজেলা প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক এইচ এম মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের কালকিনি প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ জাফরুল হাসান, দৈনিক ঢাকা প্রতিদিনের কালকিনি প্রতিনিধি- উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন আহবায়ক মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন, আনন্দ টিভি-ভোরের দর্পনের মাদারীপুর জেলা প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, দৈনিক বাংলাদেশের খবর-মুভি বাংলা টিভির কালকিনি প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি যুগ্ন সদস্য সচিব মোঃ আবির হাসান পারভেজ, মোঃ সেন্টু তালুকদার (ভোরের কাগজ), মোঃ আতিকুর রহমান আজাদ( দৈনিক প্রতিদিনের সংবাদ- নব চেতনা), মোঃ আশ্রারাফুর রহমান হাকিম(দৈনিক সংবাদ), মাসুদ আহম্মেদ কাইউম ( দৈনিক বাংলাদেশের আলো), রমিজ আল মাহমুদ ( দৈনিক মাদারীপুর সংবাদ) ও সৈয়দ রাকিব ( দি নিউজ), মনোরব বাবু(দৈনিক আজকের প্রত্যাশা) ও সৈয়দ শামীম(আলোকিত সময়) প্রমুখ। এসময় বক্তারা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বলেন, নুরুল ইসলাম দেশের জন্য কাজ করে গেছেন। তিনি আজীবন মানুষের মনে-প্রানে থাকবেন।