জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে “বঙ্গমাতার ত্যাগ ও সুন্দর সাহসী প্রতিক” প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও আমতলী মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান খান বাদল, শহিদুল ইসলাম মৃধা, মোঃ হারুন অর রশিদ, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব মোঃ শাহজাহান কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. মোঃ শামসুদ্দিন শানু প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, একাডেমিক সুপার ভাইজার সেলিম মাহমুদ, আমতলী মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী নূরজাহান বেগম, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সরকারের পক্ষ থেকে ৬জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।