রেজা হাওলাদার, মুলাদী।।   মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের রমজানপুর গ্রামের রহম আলী আকন এর আপন চাচাতো ভাই গহর আলী আকনের পৈত্রিক সম্পত্তির নিয়া দীর্ঘ দিন বিরোধ চলিতেছে ছিল। তার সূত্রে ধরে গত ২৪ জুলাই দুপুর ২টার সময় গহর আলী আকন জোড় পূর্বক জমি দখল করতে যায়। রহম আলী আকন আমার পিতা আমাকে সংবাদ দিলে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে গহর আলী আকন লোকজন নিয়ে পালিয়ে যায়। এই্ ঘটনায় সালিশ মিমাংসার তারিখ নির্ধারন করা হলেও সালিশ মিমাংসার তোয়াক্কা না করে আবারও গত ০৭ আগষ্ট দুপুর ১টায় আমাদের সম্পত্তির প্রায় ২৫/৩০ টি গাছপালা কেটে ফেলে গহর আলী আকনের লোকজন। এ বিষয়ে রহম আলী আকনের পুত্র জামাল আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় গহর আলী আকন আমাদের উপর অতর্কিত হামলা চালতে পারে। আমি গত ০৭ আগষ্ট জীবনের নিরপত্তার জন্য মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছি।