স্টাফ রিপোর্টার।। নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ বাহার উদ্দিন, পিতা : মৃত. আমির উদ্দিন তার বাড়িতে রাতের আধাঁরে দূর্বৃত্তদের হামলা।
শুক্রবার রাতে আনুমানিক ২ টায় কে বা কারা রাতের আধাঁরে ১টি বনের লাশে আগুন ও বাড়ি পাশে ১০-১১ টা সুপারি গাছ কেটে দেয় দূর্বৃত্তরা ।
এলাকায় কেউ দেখেনি বলে জানায়।
বাহার উদ্দিন জানান, আমার তেমন কোন শত্রুতা বা ঝগড়া বিবাদ নেই, আমি নিজেও জানি না আমার এতো বড় ক্ষতি কে বা কারা করতে পারে।
এর উপযুক্ত বিচার চাই আমি। তিনি আরও জানান, আমি কেন্দুয়া থানায় গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
পুলিশ সহযোগিতা করলে এই কাজ টা কে করেছে জানা যাবে ।
কেন্দুয়া উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণসম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার এলাকায় এই ঘটনাটি সত্যি বিস্ময়কর । এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরও বড় ঘটনা ঘটতে পারতো ।
এ ঘটনায় কে বা কারা জড়িত আছে আইনের মাধ্যমে এনে উপযুক্ত বিচার করার জন্য প্রশাসনের দৃষ্টি একান্তই প্রয়োজন।