জাকের পার্টির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন গৌরনদীর বাদশা মুন্সি

গৌরনদী প্রতিনিধি।। বাদশা মুন্সি কে জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় বরিশালে নেতাকর্মীর মাঝে আনন্দ উল্লাস। বরিশাল গৌরনদী উপজেলার সন্তান বিশিষ্ট সমাজ সেবক দানবীর বাদশা মুন্সি কে জাকের পার্টির স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বরিশালে নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতারন ও অানন্দ উল্লাস। তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন জাকের পার্টির সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারন সম্পাদক, জাকের পার্টি বরিশাল বিভাগ সহ -সভাপতি, জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত বরিশাল- ১ (গৌরনদী – আগৈলঝাড়া ) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, বাদশা মিয়া(মুন্সী) কে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায়। বরিশাল জাকের পার্টি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাকের পার্টির চেয়ারম্যান কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে।