নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও ভয়াল একুশে আগষ্ট উপলক্ষে গারুড়িয়া ইউনিয়নের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ডিঙ্গারহাট ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনউদ্দিন তালুকদার মিন্টুর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, অমল চন্দ্র দাস শিবু, ত্রাণ বিষয়ক সম্পাদক তারেক তালুকদার, আওয়ামী লীগ নেতা হাফিজুল ইসলাম নান্না, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোল্লা, পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও গারুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম সাখাওয়াত হোসেন পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক আলকাস হোসেন, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, সহ সভাপতি দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন নোমান ডাকুয়া, আসাদুল ইসলাম রাজু, গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জুলফিকার হায়দার, ইউনিয়ন যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস নান্টু প্রমুখসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো.লোকমান হোসেন ডাকুয়া বলেন, এই শোকের মাস জুড়েই আমরা প্রতিবছরের ন্যায় এই বছরও বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছি।
দেশের এই ক্লান্তিলগ্নে কোভিড-(১৯) করোনা মহামারীতে স্বাস্থ্য বিধি মেনে সীমত পরিসরে অনুষ্ঠান কর্মসুচি পরিচালনা করা হচ্ছে। তিনি সকলের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে আলোচনা সভায় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই সতর্কতা অবলম্বন করুন। নিজে ভালো থাকুন পরিবার ও সমাজকে ভালো রাখুন।