আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে আনলক – ফোর শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে।  তার আগেই করোনায় মৃত্যুর সংখ্যায়  ভারত টপকে গেল মেক্সিকোকে।  মৃত্যুর  নিরিখে ভারতের স্থান এখন তৃতীয়।  ভারতের আগে আছে শুধু আমেরিকা এবং ব্রাজিল।  আমেরিকায় করোনার আক্রমণে মারা গেছেন ১ লাখ চুরাশি হাজার আটশো চৌত্রিশ জন।  ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ আঠারো হাজার ৭২৪ জন।  মেক্সিকোয় মৃতের সংখ্যা ৬২ হাজার ৫৯৪ ।  ভারত শুক্রবার ৬২ হাজার ৬৩৫  মৃত্যু নিয়ে এই সংখ্যা ছাড়িয়ে গেল। প্রথম পাঁচের একদম শেষে আছে ব্রিটেন।  তাদের মৃত্যুর সংখ্যা সাতচল্লিশ হাজার চারশো সাতাত্তর।  গত তিনদিনে ভারতে আক্রান্তের সংখ্যা দু লক্ষ আঠাশ হাজার নশো সাতষট্টি।  সংখ্যাটি তিনদিনে সংক্রমিত হওয়ার বিশ্বরেকর্ড। শুক্রবার ভারতে আক্রান্ত হয় ছিয়াত্তর হাজার ছশো চুয়ান্ন জন।  মৃত্যু হয় একহাজার পনের জনের।

এদিন অবশ্য করোনা মুক্ত হয়েছেন পঁয়ষট্টি হাজার তিনশো বত্রিশ জন।  এরই মাঝে আসছে আনলক – ফোর পর্ব।  ভারতীয়রা শঙ্কিত – ভবিষ্যৎ কি বার্তা আনছে?।