অনলাইন ডেস্ক:: উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ বিএনপি ফরম বিক্রি শুরু করবে।
বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও বিএনপির জেলা কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ করা যাবে। সোমবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইউনিয়ন পরিষদ- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড়, চর শৌলমারী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর, হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউড়া, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালম, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর, রাঙ্গামাটি জেলার সদর উপজেলার মগবান ও বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন।