করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২১২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ২১২ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন। আরও ৩৯ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ২৫৪ জন হয়েছে।গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন হয়েছে।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।