মাইক এজে নাওয়েলি নাওগুর। নাইজেরিয়ার একটি নাইটক্লাবের মালিক। বিখ্যাত এক অভিনেতা বন্ধুর বিয়েতে গিয়ে তাক লাগিয়ে দেন সবাইকে। কারণ সঙ্গে ছিল ছয় অন্তঃসত্ত্বা সঙ্গিনী। সেই দৃশ্যের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করে স্টার বনে যান নেট দুনিয়াতেও। সংবাদমাধ্যমকে

 

নাওয়েলি নাওগুর জানান, ছয় সঙ্গিনীর সন্তানের পিতা তিনিই। মিলেমিশেই থাকেন সবাই।

সেজেগুজেই বিয়েতে গিয়েছিলেন নাওগুর। পরেছিলেন গোলাপি রঙের স্যুট। মাথার চুল রাঙিয়েছিলেন সোনালি রঙে। সঙ্গিনীদের সাজিয়েছিলেন রুপালি পোশাকে। বিয়েবাড়িতে প্রবেশের ভিডিও পোস্ট করেছেন ওই যুবক। তাতে দেখা যায়, প্রত্যেক সঙ্গিনীকে পরম ভালোবাসায় হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে এসেছেন তিনি। চুম্বনে ভরিয়ে দিয়েছেন তাদের বেবি বাম্প।

নাওগুর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই গোটা নাইজেরিয়ায় হইচই পড়ে যায়। অবশ্য নিজের এই খ্যাতি বেশ উপভোগ করছেন তিনি। ইনস্টাগ্রাম প্রোফাইলে আরও একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে ছয় সঙ্গিনীর সঙ্গে এক শয্যায় দেখা যাচ্ছে তাকে। এমনকি সঙ্গিনীরাই তাকে স্নান করিয়ে দিয়েছেন। তার এই জীবনযাপনের ভালো নাম দিতে পারলে আর্থিক পুরস্কার ঘোষণার কথাও জানিয়েছেন নাওগুর