রিপোর্ট অলিউল্লাহ:: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ(সঃ) এর ব্যাঙ্গাত্মক চিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নে জিরাইল আজিজিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় বিক্ষোভ মানববন্বন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন (জিরাইল আজিজিয়া মাদরাসা শাখা) ।
আজ শনিবার বেলা ১১ টায় জিরাইল আজিজিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা প্রাঙ্গনে বিক্ষোভ মানববন্বন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন (জিরাইল আজিজিয়া মাদরাসা শাখা) ও জিরাইল আজিজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক ও কয়েক হাজার ছাএ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। সমাবেশে জিরাইল আজিজিয়া ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ শফিকুর রহমান ও আরবি প্রভাষক মাওঃ শামছুল হক সিনিয়র শিক্ষক মাওঃ রুহুল আমিন বক্তব্য রাখেন।