বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় প্রতিবেশীর ঘর থে‌কে হেলেনা আক্তার মু‌ন্নি নামের ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ব‌রিশাল সদর উপ‌জেলার দিনা‌রেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্নি ওই এলাকার হেলাল হাওলাদা‌রের মে‌য়ে। সে স্থানীয় দিনা‌রেরপুল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের বন্দর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, ‘প্রতিবেশীর ঘর থেকে মুন্নির গলায় দ‌ঁড়ি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, মুন্নি আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা স্পষ্টভাবে জানা যায়‌নি। মরদেহ উদ্ধার করে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে সে আত্মহত্যা করেছে কি না।