অনলাইন ডেস্ক:: ভাইয়ের সাথে নিজেদের জমিতে গোবর সার ফেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা হাতে তুলতেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে উড়ে গেল কলেজছাত্র ইউনুস আলি ছোটনের বাম হাত। তাকে দ্রুত সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জানবার জন্য তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ছেলেটি আহত হয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।