অনলাইন ডেস্ক:: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো সাত হাজার ৫০৯ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮২০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৮৮টি। এখন পর্যন্ত ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ১৮১ জন। এখন পর্যন্ত পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত সুস্থ চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮ দশমিক ১০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৯৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৮ দশমিক ৯১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৭১৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৭৯২ জন।বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন, রাজশাহীতে একজন, খুলনায় তিন জন এবং রংপুরে একজন ।২৪ ঘণ্টায় ৩০ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।