গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে বাসন থানা শাখা ছাত্রদলের উদ্যোগে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন।বাসন থানা শাখা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ারুল হোসেন বাবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি বশির আহাম্মেদ বাচ্চু, সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর মুসলেম উদ্দিন চৌধুরী মুসা।
বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল নেতা ফরহাদ পালোয়ান, শেখ রিফাত হাসান ইমন, বাসন থানা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সজিব, শরিফ খান, সজল বাপ্পী, হাবিবুল্লাহ বেলালী, আবু সুফিয়ান সিদ্দিক, বেলায়েত হোসেন মিয়াজী, মো. আলী হোসেন, রায়হান হোসেন রাসেল প্রমুখ।
একই দিন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে র্যালি, কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন আহমেদ আমিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নাসির আহম্মেদ, নয়ন দেওয়ান, সোহান মাহামুদ, শামীম হোসেন, রাকিবুল আলম সৈকত, সদস্য জিলান হাসনাত প্রমুখ।