গাজীপুরের কাপাসিয়ায় সাত মাসের এক শিশুকে এসিড দিয়ে ঝলসানোর অভিযোগে প্রতিবেশী শামসুন্নাহারকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত শুক্রবার বড়হর এলাকায় ইমরানের বাড়িতে ঘুরতে যান প্রতিবেশী শামসুন্নাহার। এসময় তার কাছে শিশুটিকে রেখে গৃহস্থলীর কাজ করতে থাকেন মা ও দাদী। কিন্তু কিছুক্ষণ পরই শিশুটির চিৎকার শোনেন তারা। এসে দেখেন এসিড দিয়ে শিশুটির যৌনাঙ্গ ও কানে এসিড ঢেলে পালিয়ে গেছে শামসুন্নাহার। তবে কি কারণে এমন নৃশংসতা, তা খতিয়ে দেখছে পুলিশ।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ জানান, শিশুটির বাবা ইমরানের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তাকে আটক করা হয়।