গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর সদর উপজেলার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেছেন।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়ন এলাকার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেনঅনুষ্ঠানে সংসদ সদস্য সবুজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় এসব কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অসহায় ও শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, ভাওয়ালগড়ের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, রিয়াজ উদ্দিন রিয়াজ, অ্যাডভোকেট বাবুল হোসেন খান, লিটন মিয়া, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন প্রমুখ।