পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে একটি পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পেয়েছেন ঘরের মালিক। পরে সেগুলো উদ্ধার করে বন কর্মকর্তারা।

নজরুল তালুকদার জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি তার পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পান। পরে বাচ্চাগুলো উদ্ধার করে তিনি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন। বাউফল উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, মেছো বাঘের শাবকগুলো দশমিনার ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।