চরফ্যাশন প্রতিনিধি:: চরফ্যাশনে মুজিব শতবর্ষ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় আধুনিক চরফ্যাশনের রূপকার ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পৃষ্ঠপোষকতায় চরফ্যাশন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সরকারি টিবি স্কুল মাঠে বঙ্গবন্ধু আন্ত:কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।