গৌরনদী প্রতিনিধি ।। আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক পেতে বরিশালের গৌরনদী উপজেলার ৭নং সরিকল ইউনিয়ন থেকে মনোনয়নের জন্য আবেদন পত্র জমা দিলেন উপজেলা অাওয়ামীলীগ (সহ -সভাপতি) ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা।
গতকাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও গৌরনদী পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের কাছে মনোনয়ন আবেদন পত্র জমা দেন উপজেলা অাওয়ামীলীগ (সহ -সভাপতি) ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা।
এ সময়ে দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।