লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার স্টোররুম থেকে ২০ বস্তা জেলে পুনর্বাসনের সরকারি চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

তিনি আরও জানান, পৌর কর্তৃপক্ষ দাবি করেছে– ওই চাল বিতরণের সময় ২০ জেলে না আসায় তাদের চাল স্টোররুমে পড়ে রয়েছে। তবে আমরা বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন। তদন্ত শেষে আমরা জানতে পারব, এ চালের মূল রহস্য।এ ঘটনায় লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের কাছে জানতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।