মাসুদ শিকদার::পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার নলুয়ার শিমুলতলা বাজারে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আলাউদ্দিন মিলন । নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম খানের সভাপতিত্বে ,ও বরিশালের জেলা পরিষদের সদস্য মাসুদ আলম খান এর সঞ্চালনায় , প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন মিলন বলেন পুলিশকে সহযোগিতা করুন , পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে , মাদক সেবন মাদক বিক্রিতে ও যে কোনো অপরাধের তথ্য দেওয়ার জন্য অভিযোগ বক্স দেয়া আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে অপরাধীর অপরাধ মূলক তথ্যগুলো অভিযোগ বক্সে ফেলে পুলিশকে সহযোগিতা করুন।
ইভটিজিং বাল্যবিয়ে জঙ্গিবাদ, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, আর নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, ও মাদকবিরোধী বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা ও যেকোনো অপরাধ মূলক ঘটনার জন্য আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন ।এ সময় উপস্তিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগণ , আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের মেম্বার পদপ্রার্থী গন , সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ। অফিসার্স ইনচার্জ আরও বলেন পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বাকেরগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর আপনাদের সেবায় পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক ,কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিল!